২৮ ফেব্রুয়ারী ২০২৬ - ১৪:০৪
ইস্তাম্বুলে : ৪-৬ বছরের শিশুদের জন্য কুরআন মুখস্ত কোর্স

ইস্তাম্বুলের গভর্নর ঘোষণা করেছেন যে, ইস্তাম্বুলে ৪ থেকে ৬ বছর বয়সী শিশুদের জন্য পবিত্র কুরআন মুখস্থ কোর্স চালু করা হবে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): কোরআন মুখস্তের কোর্সগুলো তুরস্কের ধর্মীয় বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় পরিচালিত হবে এবং শিক্ষাগত মান ও দক্ষতা বিকাশের দিক থেকে জাতীয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ কিন্ডারগার্টেনের পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।



ইস্তাম্বুলের গভর্নর জানান, এই উদ্যোগে ১০০টি নতুন কিন্ডারগার্টেন স্থাপন এবং এগুলোর ব্যবস্থাপনা পরিবার ও সামাজিক সেবা মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হবে।


 গভর্নর জোর দিয়ে বলেন যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিন্ডারগার্টেনগুলোর আইনি ও নিয়মকানুনি মানদণ্ড পালনের বিষয়টি যাচাই করছে। তিনি বলেন, নতুন প্রোগ্রামের লক্ষ্য শিশুদের শিক্ষা ও সামাজিক অবকাঠামো মজবুত করা এবং নিরাপদ, একীভূত ও উন্নতমানের বিকল্প সেবা প্রদান—যাতে প্রাথমিক যত্ন ও শিক্ষা একসঙ্গে মিলিত হয়। 

Tags

Your Comment

You are replying to: .
captcha